কবরকে পাকা করে ডিজাইন করা
Question
একই কবরস্থানে উক্তরূপে বরাদ্দ নিয়ে ওয়ারিশ কবরটিকে একচালা ঘরের মত টাইলস ডিজাইন করে (মানে দোতলা ঘরের মত) পাকা করা হয়েছে। এরূপ কবর না রাখার জন্য কমিটিকে বলা হলেও কমিটি কোন ব্যবস্থা নেয়নি। উক্ত কবরটির ব্যাপারে শরঈ হুকুম কী? কমিটির করণীয় কী ?
Answer
এভাবে কবরকে পাকা করে ডিজাইন করা জায়েজ হয়নি। তাই যদি বড় কোন ফিতনার আশংকা না হয়, তাহলে উপরোক্ত ঘরটি ভেঙ্গে দিয়ে কবরটিকে স্বাভাবিক কবর হিসেবে বাকি রাখা উচিত।
عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ، قَالَ: قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ»
আবু হাইয়াজ আসাদী বলেন, আলী রা. আমাকে বলেন : আমি কি তোমাকে সেই দায়িত্ব দিয়ে প্রেরণ করবো না,যে দায়িত্ব দিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন? যত মূর্তি -প্রতিকৃতি দেখবে সব ভেঙ্গে গুড়িয়ে দেবে, (স্বাভাবিক কবরের পরিচিতি জ্ঞাপক সামান্য উচ্চতা বেশি) কোনো উঁচু কবর দেখবে তা সব সমান করে দেবে। [সহীহ মুসলিম, হাদীস নং-৯৬৯]
أَنَّ أَبَا عَلِيٍّ الْهَمْدَانِيِّ حَدَّثَهُ، قَالَ: كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِرُودِسَ مِنْ أَرْضِ الرُّومِ، فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا، فَأَمَرَ فَضَالَةُ بِقَبْرِهِ فَسُوِّيَ، ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَأْمُرُ بِتَسْوِيَتِهَا»
‘আমর ইবনুল হারিস (রহঃ) সূত্রে বর্ণিত। আবূ আলী আল-হামদানী (রহঃ) তাকে এ হাদীসটি জানান। তিনি বলেছেন,‘আমরা ফাদালাহ ইবনু উবাই (রাঃ)-এর সাথে রোম দেশের রূযিস নামক স্থানে ছিলাম। আমাদের এক ব্যক্তি এখানে মৃত্যু বরণ করলো। তার কবর সম্পর্কে ফাদালাহ (রাঃ)-এর নির্দেশ মোতাবেক মাটি সমান করে দেয়া হলো। অতঃপর তিনি বললেন,আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কবর সমতল করার নির্দেশ দিতে শুনেছি। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৩২১৯]