স্বর্ণের উপর যাকাত

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 28, 2025যাকাত

Question

স্বর্ণের যাকাতের বেলায় কী ক্রয় মূল্য হিসেব করা হবে নাকি বিক্রয় মূল্য হিসেব করা হবে ? যদি ব্যবহৃত স্বর্ণ হয় তাহলে কী বাজারের নতুন স্বর্ণের দর হিসেব করা হবে নাকি ঐ ব্যবহৃত স্বর্ণ বর্তমান বিক্রি করলে যা পাবে ঐ দর হিসেব করে যাকাত দিতে হবে ? কারণ পুরাতন ব্যবহৃত স্বর্ণ বিক্রি করলে নতুন স্বর্ণের বাজার দর পাওয়া যাবে না।

Answer

উত্তম হলো, হাতে থাকা স্বর্ণ ক্রয় করতে গেলে যে ক্রয়মূল্য লাগবে সেই মূল্যের উপর যাকাত প্রদান করা। তবে বিক্রি করতে গেলে যে মূল্য পাওয়া যাবে, সেই মূল্যমান অনুপাতে যাকাত আদায় করলেও যাকাতের ফরজিয়্যাত আদায় হয়ে যাবে। যেমন হস্তগত থাকা স্বর্ণ পরিমাণ ধরা যাক ৩০০গ্রাম। যা নতুন ক্রয় করতে গেলে কথার কথা পঞ্চাশ হাজার টাকা লাগবে। আর হাতে থাকা এ ৩০০ গ্রাম স্বর্ণ পুরাতন হওয়ায় বিক্রি করতে গেলে পাওয়া যাবে চল্লিশ হাজার টাকা। এক্ষেত্রে গরীবের অধিক উপকারের দিকে খেয়াল করে পঞ্চাশ হাজার হিসেব করে যাকাত দেয়া উত্তম। তবে যদি বিক্রয়মূল্য হিসেবে চল্লিশ হাজারের যাকাত আদায় করে তবুও যাকাত আদায় হয়ে যাবে। এখন ক্রয় করতে গেলে যত টাকা লাগবে সে হিসেবে যাকাত দেয়া জরুরী নয়।

والمعتبر وزنها أداء وجوبها

فى رد المحتار: يعنى يعتبر أن يكون المؤدى قدر الواجب وزنا عند الإمام والثانى… واعتبر محمد الأنفع للفقراء (رد المحتار، كتاب الزكاة، باب زكاة المال، زكريا-3\227، كرتاشى-2\297)

وجاز دفع القيمة فى زكاة،

وفى رد المحتار: ثم إن المعتبر عند محمد الأنفع للفقراء من القدر والقيمة (رد المحتار، كتاب الزكاة، باب وزكاة الغنم، زكريا-3\210-211، كرتاشى-2\285، حاشية الطحطاوى على مراقى الفلاح-724)

 وتعتبر القيمة يوم الوجوب وقال: يوم الأداء (الدر المختار مع رد المحتار، زكريا-3\211، كرتاشى-2\276، فتح القدير، كتاب الزكاة، فى العروض-2\219، مصرى)