ডাইনিং টেবিল ও চেয়ারে বসে আহার করা

Question

বর্তমানে ডাইনিং টেবিল ও চেয়ারে বসে খানা খাওয়ার যে পদ্ধতি চালু আছে, তা সুন্নাত বিরোধী বিজাতীয় অনুকরণ বলে আমরা জানি। কিন্তু যদি টেবিলের উপর দস্তরখানা বিছিয়ে তার উপর পাত্রে খানা রেখে এবং চেয়ারে বা বেঞ্চিতে সুন্নাতী কায়দায় বসে খাওয়া হয়, তা জায়িয হবে কি-না?

Answer

বিজাতীয় অনুকরনে বর্তমানে তাদের ষ্টাইলে যে খানা-পিনার নিয়ম চালু হয়ে গেছে, এটা অবশ্যই পরিত্যাগ করা উচিত। কারণ, আমাদেরকে ইয়াহুদী-খৃষ্টানদের রীতিনীতি অনুসরণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নবী ﷺ মেঝের মধ্যে দস্তরখান বিছিয়ে খানা খেতেন। আমাদের সেভাবে খানা খাওয়ার অভ্যাস করা উচিত। মাঝে- মধ্যে বিশেষ জরুরতে বা ঠেকায় চেয়ার-টেবিলে বসে খেতে হলে, তখন সুন্নাত তরীকায় বসে টেবিলের উপর দস্তরখান বিছিয়ে খেতে পারবে। তবে সর্বদার জন্য এটাকে নিয়ম বানানো ঠিক নয়। [ফাতাওয়া মাহমূদিয়া ৫:১১৬, তিরমিযী শরীফ ২:১, মিশকাত শরীফ ১:৩৬৩]