Masail
100%
চুল কলপ ব্যবহার
Question
বর্তমান দেখা যায় অনেকের ১৫/২০ বছর বয়সেই চুল পাকতে আরম্ভ করে। এমতাবস্তায় যদি সে বর্তমান বাজারে প্রচলিত কালো খেজাব (কলপ) যেমন- হরস, মারলিন ইত্যাদি ব্যবহার করে, তাহলে সেটা কতটুকু শরী‘আত সম্মত হবে? জানতে ইচ্ছুক।
Answer
নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী পুরুষের জন্য কালো খেজাব ব্যবহার করা মাকরূহে তাহরীমী। সম্পূর্ন কালো খেজাব ব্যতীত অন্য যে কোন ধরনের খেজাব ব্যবহার করা যেতে পারে। তবে অল্প বয়স্ক নওজোয়ানদের যদি বিশেষ কোন রোগে চুল সাদা হয়ে যায় তাহলে সাময়িকভাবে কালো খেজাব ব্যবহারের অবকাশ আছে। [প্রমাণঃ মিশকাত শরীফ ২:৩৮২,ফাতাওয়ায়ে আলমগীরী ৫:৩৫৯, আহসানুল ফাতাওয়া ৩:২৯৪; ইমদাদুল আহকাম ৪:৩৪৮]