হিন্দু ঘরের নিকটবর্তী রুমে নামায-কুরআন তিলাওয়াত করা

Question

আমি এক হিন্দু পরিবারের সাথে আছি। তাদের সমস্ত ঘরে এবং দরজায় মূর্তির ছবি লাগানো। তবে আমার রুমে কোন মূর্তি বা ছবি নেই। এভাবে হিন্দু পরিবারের সাথে আমার রুমে নামায বা কুরআন তিলাওয়াত করা শরী‘আতের দৃষ্টিতে ঠিক হবে কি?

Answer

আপনার রুমে নামায, তিলাওয়াত এবং শর‘ঈ সকল আহকাম পালন করাই সবই ঠিক হবে। শরী‘আতের দৃষ্টিতে কোন প্রকার বাধা নেই। কেননা, সেখানে তো কোন প্রকারের মুর্তি ইত্যাদি নেই। তবে উল্লেখ যে মুশরিক বা বিধর্মী পরিবারের সাথে একত্রে বসবাস করার ব্যপারে শরী‘আতে নিষেধ রয়েছে। আপনার বাসস্থান উক্ত হিন্দু পরিবার থেকে পৃথক করে অন্যত্র নেয়া উচিত। যাতে বার বার হিন্দুদের মূর্তি দেখতে না হয়।