Masail
100%
ইমামের উপস্থিতিতে অন্যের খুৎবা পড়া
Question
কোন মসজিদের নির্দিষ্ট ইমাম যদি জুম’আর দিন মুসল্লীদের অনুমতি ব্যতিরেকে নিজের কোন যোগ্য আত্মীয়কে খুৎবা পড়তে বলেন, তাহলে মুসল্লীরা এতে কোন আপত্তি জানাতে পারবে কি-না? এবং শরীয়ত মতে এরূপ করা জায়িয কি-না?
Answer
উত্তম হলো, যিনি নামায পড়াবেন, তিনিই খুৎবা পড়াবেন। তবে ইমাম সাহেবের উপস্থিতিতে অন্য কেউ খুৎবাহ পাঠ করলে এবং ইমাম সাহেব নামায পড়ালে তাও জায়িয আছে। আর জায়িয কাজে আপত্তি না করাই কর্তব্য। কিন্তু ইমাম সাহেবের অনুপস্থিতিতে অন্য কাউকে দিয়ে খুৎবা পাঠ করানো ও ইমাম সাহেব পরে এসে নামায পড়ানো জায়িয নয়।
[প্রমানঃ শামী ২:১৬২পৃ: # আহসানুল ফাতাওয়া ৪:১১১ # আযীযুল ফাতাওয়া ৩৯৯]
و لا ينبغي ان يصلي غير الخطيب................الخ- [رد المحتار 2/162]