Masail
100%

ধোকার মাধ্যমে ব্যবসা করা

Question

কোন ফ্যাক্টরী নতুন ধরনের বাটখারা তৈরী করে। যা ঐ বাটখারার আসল ওজনের চেয়ে কিছু কম হয়ে থাকে। যদি কোন দোকানদার ঐ বাটখারাগুলো এই বলে বিক্রি করে যে, এর মধ্যে কিছু কম আছে। এইভাবে ঐ দোকানদারের জন্য ঐ কম ওজনের বাটখারা বিক্রি করা জায়েয হবে কি না?

Answer

বর্ণনা অনুযায়ী উক্ত ব্যবসা সম্পূর্ণরুপে হারাম । কারণ- যদিও দোকানদার সাহেব বলে বিক্রি করেন যে, এটাতে কম আছে। কিন্তু এর দ্বারা ক্রেতাদের-ধোকা দেরার ব্যাপারে সহযোগিতা করা হচ্ছে। অথচ রাসূলে পাক ﷺ ধোকা থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোর নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, “যে ব্যক্তি ধোকা দেয়, সে আমার তরীকার উপর নেই।” (প্রমাণঃ মুসলিম শরীফ ২:২ # তিরমিযী শরীফ, ২:২৪৫)