Masail
100%
সরকারি গাছের ফল খাওয়ার তাহকিক
Question
আমি তেজগাঁও এর একটি সরকারি কলেজ থেকে বলছি। কলেজের ভিতরেই হলে থাকি। এখানে বিভিন্ন ফলবান বৃক্ষ রয়েছে। হলের ছাত্রদের ওগুলো ধরতে মানা। এজন্যই ওগুলোর প্রতি ওদের আগ্রহের সীমা নেই। তার উপর চোখের সামনে বাইরের বিশিষ্ট যুবক সমাজ ফলমুলের হক আদায় করেন। কর্তৃপক্ষ উনাদের বিরক্ত করেন না। তাই মাঝে সাঁঝে ফলমূল কর্তৃপক্ষকে বিরক্ত না করে আমাদের হলে চলে আসেন। যেমন আজ সকালে আমার কামরায় এলো আস্ত একটি কাঁঠাল! প্রশ্ন হলো এই কাঁঠাল কি হালাল খাদ্য ?
Answer
যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারী গাছের ফলমুল ভক্ষণ করা জায়েজ নয়। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক।
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِالنَّاسِ بِالْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ [٢:١٨٨]