Masail
100%
কুরআন শরীফ পড়ে গেলে কাফফারা
Question
গ্রাম দেশে একটা প্রথার প্রচলন আছে যে, কুরআন শরীফ হঠাৎ হাত থেকে পড়ে গেলে কুরআন শরীফের সমপরিমাণ ওজনে চাল ফকীর-মিসকীনদের দিতে হয়। এ প্রথা ঠিক কি-না? কাফফারা দিতে হয় কি-না?
Answer
কুরআন শরীফ অসতর্কতার দরুন পড়ে গেলে, তার জন্য ইস্তিগফার করা কর্তব্য। তার সমপরিমাণ চাল বা অন্য কোন কিছু দেয়া জরুরী নয়। তবে নিজের নফসের উপর অসাবধানতার শাস্তি স্বরুপ কিছু কঠোরতা করা জরুরী নয়। তবে নিজের নফসের শাস্তি স্বরূপ কিছু দান করা এটা বৈধ। কুরআন শরীফ পাল্লা দ্বারা ওজন করার কথা কোথাও প্রমাণ নেই। এটা শুধু লোকদের মনগড়া কথা। তবে অন্যায়ের মূল যিম্মাদার ইস্তিগফার করার পর যদি এমনিতেই কিছু সদকা করে দেয়, সেটা উত্তম। কেননা তাওবা ইস্তিগফারের পর সদকার দ্বারা গুনাহের পূর্ণ কাফফারা হয়ে যায়। [প্রমাণঃ ফাতাওয়া রশীদিয়া ২২১; ইমদাদুল ফাতাওয়া ৪:৬০]