সম্পদ এর উপর যাকাত
Question
যার প্রয়োজনের অতিরিক্ত নেসাব; পরিমাণ সম্পদ নেই তাকে যাকাত ফেতরা দেয়া যায়। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত টা কী?
০১.এক জনের কম দামি বা অতি দামি আসবাব পত্র আছে। এর কোনটা প্রতিদিন ব্যবহার করছে, কোনটা কেবল মেহমান আসলে আবার কোনটা ঘরে সৌন্দর্যের জন্যই কেবল। এদের কোনটা প্রয়োজনের অতিরিক্ত?
০২. জমির মালিকের কী পরিমাণ জমিকে প্রয়োজনীয় ধরা হবে?
০৩. একজনের একটি দামি গাড়ি আছে। এটা ভাড়া দিয়ে সে পরিবার চালায়। সেটা তার কাছে তো প্রয়োজনীয়।
Answer
আপনার তিনটি প্রশ্নের উত্তর বুঝতে হলে আপনার প্রথমে জানতে হবে যে, যাকাত কোন সম্পদে আবশ্যক হয় ?
যাকাত আবশ্যক হয়, মোট ৪টি বস্তুর উপরে। যথা-
১-স্বর্ণ।
২-রৌপ্য।
৩-ব্যবসায়ীক পণ্য।
৪-নগদ অর্থ।
এছাড়া বাকি সম্পদ যতই হোক না কেন, এর উপর যাকাত আসে না।
সুতরাং ঘরের আসবাবপত্র যত দামীই হোক না কেন এসবের উপর যাকাত আবশ্যক হবে না।
আর যে জমির ফসল দিয়ে জীবিকা নির্বাহ করে, বা এর ফসল বিক্রি করে জীবিকা নির্বাহ করে বা এমনিতেই পড়ে আছে, এমন জমির উপরও যাকাত আবশ্যক হয় না।
এছাড়া ভাড়ায় দেয়া দামী গাড়ির উপরও যাকাত আবশ্যক হয় না। কারণ, এটি ব্যবসায়ীক পণ্য নয়, বরং ব্যবসা করার যন্ত্র। আর মনে রাখতে হবে, পণ্যের উপর যাকাত আসে, ব্যবসায়ীক যন্ত্রের উপর যাকাত আসে না।
دليلنا لأن الزكاة عبارة عن النماء وذلك من المال النامى على التفسير الذى ذكرناه وهو أن يكون معدا للإستمناء وذلك بالإعداد للإسامة فى المواشى والتجارة فى اموال التجارة (بدائع الصنائع-2/92)
ليس فيما يشترى للتجمل والزينة من خادم ومتاع ولؤلؤ وجوهر وفلوس للنفقة شئ (تاتارخانية-3/173، رقم-4031)
وليس فى دور السكنى وثياب البتدن أثاث المنازل ودواب الركوب وعيد الخدمة وسلاح الاستعمال زكاة لأنها مشغولة بالحاجة الأصلية وليست بنامية أيضا وعلى هذا كتب العلم لأهلها (هداية-1/186)
لولميكنمناهلهاوليستهىللتجارةلايجبفيهاالزكاةأيضا،وإنكثرتلعدمالنماء (حاشيةهداية-1/186،رقمالحاشية-18)