ব্যাংকের লোণ ও যাকাত এর পরিমাণ
Question
ব্যাংক লোন ৯৪,০০,০০০ [চৌরান্নব্বই লাখ টাকা] মুনাফাসহ। যার ভিতর ৫৮,০০,০০০ [আটান্নব্বই লাখ টাকা] খরচ হয়ে যায় বাড়ির জমি কেনা ও অন্য খারাচ বাবদ, এবং ২২,০০০০০ [বাইশ লাখ টাকা] টাকা ফিক্সড করা হয়। এছাড়া ব্যাংক জমা ৮,০০০০০ [আট লাখ টাকা] আছে , ডিপিএস জমা আছে ৬০০০০০ [ছয় লাখ টাকা] যা ৬ বছর পর উত্তোলন যোগ্য । ব্যাংক লোন স্যালারী হতে কর্তিত হয়। স্বর্ণ ১ ভরি। যাকাত এর হিসাব কেমন হবে ?
Answer
যাকাত দিতে হয় বর্তমানে ব্যক্তি যাকাতযোগ্য যত সম্পদের মালিক সেটার উপর। আর সেখান থেকে এখনি আদায় করা আবশ্যক এমন ঋণ বাদ দিতে হয়। কিন্তু যে ঋণ পর্যায়ক্রমে বা দীর্ঘমেয়াদী ঋণ তা বছরান্তে যাকাত প্রদানের সময় বাদ দিতে হয় না। সেই হিসেবে বর্তমানে আপনার যাকাতযোগ্য সম্পদ হল, ফিক্সড করা ২২ লাখ, ব্যাংক জমা ৮ লাখ এবং ডিপিএস করা ৬ লাখ ও এক ভরি স্বর্ণমূল্য।
সুতরাং মোট ছত্রিশ লাখ টাকা এবং এক ভরি স্বর্ণমূল্যের চল্লিশ ভাগের এক ভাগ তথা শতকরা আড়াই টাকা হারে যাকাত হিসেবে প্রদান করতে হবে। ৩৬ লাখ টাকার যাকাত আসবে ৯০,০০০/= [নব্বই হাজার টাকা]। বাকি স্বর্ণের বাজার দর হিসেবে এর চল্লিশ ভাগের এক ভাগ প্রদান করবেন।