Masail
100%
ব্যবহৃত পানির ছিটা পাত্রের অব্যবহৃত পানিতে পড়লে তার হুকুম
Question
ছোট পাত্রে পানি নিয়ে ফরয গোসল করার সময় ব্যবহৃত পানির ছিটা পাত্রে পড়লে, পাত্রের পানি নাপাক হবে কি-না?
Answer
শরী‘আতের বিধান মুতাবিক সুন্নাত তরীকায় গোসল করলে, গোসলকারীর শরীরে বা কাপড়ে নাপাক থাকতে পারে না। সে অবস্থায় ড্রাম বা বালতিতে পানি দিয়ে ফরয গোসল করার সময় শরীরের ব্যবহৃত পানির ছিটা উক্ত ড্রাম বা বালতির পাক পানিতে পড়লে, পাক পানি নাপাক হবে না। কারণ স্বল্প পরিমাণ ব্যবহৃত পানি পাক পানিতে পড়লে, পাক পানি নাপাক হয় না। তবে হাঁ, গোসলের পূর্বে শরীর ও কাপড় থেকে বাহ্যিক নাপাকী দূর না করে সুন্নাত তরীকার খেলাপ গোসল করলে শরীরের নাপাকী বা কাপড়ের নাপাকীহতে ছিটা পড়লে, ছোট পাত্রের পানি নাপাক হয়ে যাবে।[প্রমাণঃ ফাতওয়া আলমগীরী, ১ :২৩ # ফাতাওয়া দারুল উলূম, ১ : ১৫৯]