Masail
100%

সুদ

Question

হিসাব বিজ্ঞান নিয়ে পড়ালেখা করলে কি কোন গুনাহ হবে ? কারন সেখানে বেশি ভাগ সুদ এর অংক।

Answer

হিসাব বিজ্ঞান মানুষের অতি প্রয়োজনীয় বিষয়ের অন্তর্ভূক্ত। এটা শুধু সুদী কাজেই লাগবে এমনটি নয়। যদিও বইয়ে উদাহরণ হিসেবে সুদের কথা বলা হয়। তবে এটি কেবলি শিক্ষা। এটাকে হারাম কাজে ব্যবহারের নিয়ত না থাকলে হিসাব বিজ্ঞান শিক্ষা করাতে কোন সমস্যা নেই। তবে সুদী কারবারের নিয়তে শিখলে জায়েজ হবে না।