Masail
100%
ব্যাংকের একাউন্টের লেনদেন
Question
চার্জ কার্ড কাকে বলে ? এটি ব্যবহারের বিধান কী ?
Answer
কোম্পানী বা ব্যাংকের একাউন্টে টাকা জমা না থাকা সত্বেও সেখান থেকে টাকা ব্যবহারের সুযোগ সম্বলিত কার্ডের নাম “চার্জ কার্ড”।
এ কার্ডের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা থাকে। নির্ধারিত সময়ের মাঝে ব্যবহৃত বা উত্তোলিত টাকা কর্তৃপক্ষকে ফেরত দিলে কোন সুদ দিতে হয় না। কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে সুদসহ তা পরিশোধ করতে হয়।
যদি সুদ প্রদানের সময়সীমা অতিক্রম করার আগেই উত্তোলিত বা ব্যবহৃত টাকা ফেরত দেয়ার আবশ্যিকতা রক্ষা করা হয়, তাহলে এ কার্ড ব্যবহার করা জায়েজ হবে।
তবে ডেবিট কার্ড গ্রহণের সুযোগ থাকা অবস্থায় এ কার্ড ব্যবহার না করাই উচিত। [ফাতাওয়া উসমানী-৩/৩৫৪]
يجوز اصدار بطاقة الائتمان والحسم الآجل بالشروط الآتية
الا يشترط على حامل البطاقة فوائد ربوية فى حال تأخيره عن سداد المبالغ المستحقة عليه