কালেমা শরীফ বিনা উযুতে হাঁটতে বসতে পড়া

Question

কালেমা শরীফ বিনা উযুতে হাঁটতে বসতে পড়া যাবে কি-না?

Answer

কালেমা শরীফ, দরূদ শরীফ, যিকির ইত্যাদি বিনা উযুতে হাঁটা, বসা, দাঁড়ানো, শয়ন সর্বাবস্থায়ই পড়া জায়িয। তবে উযু অবস্থায় পড়া মুস্তাহাব। [প্রমাণ: সূরা আল ইমরান, ১৯১ # ফাতাওয়া শামী, ১:১৭৪]