ইতিকাফ
Question
মসজিদে এতেকাফ অবস্থায় স্বপ্নদোষ হয়ে থাকে। আমাকে অনেকে বলেছে স্বপ্নদোষ হলে নাকি মসজিদের ফ্লোরে পা রাখা যাবে না এবং ফ্লোরে একটার পর একটা কাপড় বিছিয়ে কাপড়ের উপর দিয়ে হেটে মসজিদ থেকে বের হয়ে গোসল করতে হবে।
Answer
কাপড় বিছিয়ে যেতে হবে এমন কথা কোথাও নেই। তবে তায়াম্মুম করে মসজিদ থেকে বের হবে। যদি তায়াম্মুম করার মাটি না পায়, তাহলে মসজিদ থেকে দ্রুত হেটে বের হয়ে যাবে। তারপর গোসল করে মসজিদে ফিরে আসবে। মসজিদের আদব রক্ষার্থে হয়তো এভাবে কাপড় বিছিয়ে বের হবার কথা কেউ বলে থাকতে পারেন।
وان احتلم فى المسجد تيمم للخروج الخ (رد المحتار، كتاب الطهارة، باب التيمم-1/410)
ولو أجنب فيه تيمم وخرج من ساعته إن لم يقدر على استعمال الماء وكذا لو دخله وهو جنب ناسيا ثم ذكر وإن خرج مسرعا من غير تيمم جاز وإن لم يقدر على الخروج تيمم ولبث فيه ولا يجوز لبثه بدونه (حاشية الطحطاوى على مراقى الفلاح-144)