Masail
100%
সন্তান গ্রহণে বিলম্ব করা
মুফতী মনসূরুল হক সাহেবJanuary 3, 2026বিবাহ তালাক, বিবিধ, মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
Question
সন্তান ভূমিষ্ট হওয়ার পর দ্বিতীয় সন্তান গ্রহণের আগে দু’তিন বছর পর্যন্ত সন্তান বন্ধ রাখার জন্য বিশেষ কোন ব্যবস্থা গ্রহণ করা জায়িয আছে কি-না?
Answer
যদি শর‘ঈ কোন উযর থাকে এবং দ্বীনদার অভিজ্ঞ মুসলিম ডাক্তারের মতে মহিলার গর্ভধারণে স্বাস্থ্য অধিক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বা অন্য কোন শর‘ঈ উযর থাকে, তাহলে সাময়িকভাবে এ জাতীয় কোন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু তথাকথিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অধিকাংশ ক্ষেত্রেই অভাব-অনটনের ভয়ে গ্রহণ করা হয় থাকে, যা কুরআন হাদীসের সাথে সরাসরি বিরোধপূর্ণ এবং তা মহান আল্লাহ যে একমাত্র রিযিকদাতা এ বিশ্বাসের চরম পরিপন্থী। সুতরাং এ উদ্দেশে জন্মনিয়ন্ত্রন পদ্ধতি গ্রহণ করা নাজায়িয ও হারাম। [ফাতাওয়া রাহীমিয়া ২:২৩৪; সূরা হুদঃ ৭; সূরা যারিয়াত]