Masail
100%

হিন্দুর জমিনে মসজিদ নির্মাণ

Question

হিন্দু ব্যক্তির যমিনে মসজিদ, ইদগাহ, খেলার মাঠ প্রভৃতি নির্মাণ করা জায়িয হবে কি না? তার মধ্যে নামায আদায় হবে কি না?

Answer

যদি হিন্দু ব্যক্তি মসজিদ ও ঈদগাহ নির্মাণ করাকে সাওয়াবের কাজ মনে করে, তার নিজের জমি মসজিদ মাদরাসা বা ঈদগাহ এর জন্য ওয়াকফ করে দেয়, অথবা প্রথমতঃ মুসলমানদেরকে হেবা করে দিয়ে দেয়, তারপরমুসলমানরা নিজেরদের পক্ষ থেকে সেই মসজিদের জন্য ওয়াকফ করে মসজিদ বা ঈদগাহ নির্মাণ করে, তাহলে তা জায়িয হবে এবং সেখানে নামায আদায় করাও বৈধ হবে। তার মধ্যে নামায পড়তে কোন অসুবিধা নেই। কিন্তু ইসলাম ও মুসলমানদের সহিত কোন ষড়যন্ত্ররূপে তা দিলে, তাতে মসজিদ-ইদগাহ নির্মাণ ঠিক হবে না। [রাদ্দুস মুহতার ৪:৩৪১; আলমগীরী ২:৩৫০; ইমদাদুল মুফতিয়ীন৭৯৬]