Masail
100%
মসজিদের জায়গা ওয়াকফ করা
Question
মসজিদের দেড় শতাংশ জাগার মাত্র এক শতাংশ ওয়াকফ করা হয়েছে আর আধা শতাংশ করা হয়নি ৷এখন করণীয় কি ? এখানে কি জুমআ হবে ?
Answer
মসজিদের জায়গা বলতে আপনি কী বুঝাচ্ছেন ? যেখানে মসজিদ হয়ে গেছে সেই মসজিদের জায়গা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে লিখিত ওয়াকফ না হলেও সেখানে মসজিদ নির্মাণের সুযোগ দেয়া, এবং মানুষকে নামায পড়ার জন্য সুযোগ করে দেবার দ্বারাই শরয়ী ওয়াকফ সম্পন্ন হয়ে গেছে। লিখিত ওয়াকফ করার দরকার নেই। সুতরাং এখানে জুমআসহ সর্বপ্রকার নামাযই পড়া যাবে। তবে পরবর্তীতে ঝামেলা থেকে মুক্ত থাকতে পুরোটাই লিখিত ওয়াকফ করে নেয়া উচিত।