আত্মশুদ্ধি সংক্রান্ত কিতাবাদী

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026আত্মশুদ্ধি, উলামা তোলাবা, বিবিধ

Question

আত্মশুদ্ধির ব্যাপারে সবচেয়ে নির্ভরযোগ্য কি কি কিতাব পাওয়া যায়? বিস্তারিত জানতে চাই।

Answer

চরিত্র সংশোধন ও আত্মশুদ্ধির মূল উপায় হচ্ছে কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করা। অতঃপর সে বুযুর্গের পরামর্শক্রমে আত্মশুদ্ধি বিষয়ে লেখা কিতাবাদী পড়াও ভাল। আর আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা ও তাৎপর্য উপলব্ধির জন্য এবং কামেল পীরের পরিচয় লাভের জন্য এ বিষয়ে লিখিত কিতাবাদী কারো হাতে বাই‘আত না হয়েও পড়া যাবে। এক্ষেত্রেও উচিত হল কোন হক্কানী আলেমের পরামর্শ ক্রমে বই নির্বাচন করা। কারণ যদি কিতাবের লেখক ফাসিক বাতিল আকীদায় বিশ্বাসী ও সাহাবা বিদ্বেষী হয় তাহলে তার দিলের অন্ধকারের প্রভাব লেখার মধ্যে পড়বে এবং তা পাঠ করার কারণে পাঠকের দিলেও প্রভাব পড়বে এবং লাভের তুলনায় ক্ষতির আশংকাই বেশি, পক্ষান্তরে যদি কিতাবের লেখক হক্কানী আলেম, আল্লাহওয়ালা হয় তাহলে তার অন্তরের নূরের প্রভাব লেখার মধ্যেও পড়বে এবং এই কিতাব পাঠের দ্বারা পাঠকের হৃদয় নূরে ভরপুর হয়ে যাবে এবং আল্লাহর মুহাব্বত বৃদ্ধি পেতে থাকবে। অবশ্য এমন কিছু কিতাব আছে যুগ যুগ ধরে যেগুলোর দ্বারা উম্মত উপকৃত হচ্ছে। যেগুলোর নির্ভরযোগ্যতার ব্যাপারে হক্কানী উলামাদের ঐক্যমত রয়েছে। নিম্নে হক্কানী আলেমগণের লেখা এমন কিছু নির্ভরযোগ্য কিতাব সমূহের নাম দেয়া হল।

হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রহ. এর কিতাব-তবলীগে দীন। হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহ.-এর কিতাব (১) কছদুস সাবীল। (২) তালীমুদ্দীন-২ অংশ। (৩) আত্মার প্রশান্তি। (৪) আশরাফ চরিত। (৫) শরী‘আত তরীকত।

হযরত মুফতী মুহাম্মদ শফী সাহেব রহ. এর কিতাব (১) আত্মশুদ্ধি (২) আল্লাহওয়ালা। মুহিউসসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব দা. বা. এর কিতাব (১) মাজালেসে আবরার(২) তোহফায়ে আবরার (৩) আখেরাতের পাথেয়। আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার সাহেবের দা. বা. কিতাব (১) তাআল্লুক মাআল্লাহ (২) অহংকার ও প্রতিকার (৩) ক্রোধদমন (৪) কুধারনা ও প্রতিকার (৫) কুদৃষ্টি ও অসৎ সম্পর্কের ধ্বংসলীলা ও প্রতিকার। হযরত মাওলানা তাকী উসমানী সাহেবের দা.বা. কিতাব গুনাহ ও তওবা। [প্রমাণঃ মুসলিম শরীফ ১:১১]