নিসাব পরিমাণ সম্পদের উপর যাকাত
Question
I transferred $10,000 is in my account 8 months ago? I knew Jakat needs to pay if money is saved minimum for 1 year? Please clarify this for me. Also please calculate for me how much $ needs to be paid as jakat?
অনুবাদ - আমি ৮ মাস আগে $১০০০০ ট্রান্সফার করেছি আমার অ্যাকাউন্টে ? আমি জানতাম ন্যূনতম ১ বছরের জন্য টাকা সঞ্চয় করলে যাকাত দিতে হবে ? আমার জন্য এটা স্পষ্ট করুন, এছাড়াও অনুগ্রহ করে আমার জন্য হিসাব করুন যাকাত হিসাবে কত ডলার দিতে হবে ?
Answer
যাকাত আবশ্যক হবার জন্য যাকাতযোগ্য সমুদয় সম্পদের উপর বছর অতিক্রান্ত হওয়া জরুরী নয়। বরং শুধুমাত্র নিসাব পরিমাণ সম্পদের উপর বছর অতিক্রান্ত হওয়া জরুরী।
যেমন সাড়ে বায়ান্ন তোলা রূপা সমমূল্য কথার কথা ৬০ হাজার টাকা। আপনি বছরের শুরুতে উক্ত টাকার মালিক হলেন। বছর শেষ হবার মুহুর্তে আপনি এক লাখ লাখ টাকার মালিক হয়ে গেলেন। কিন্তু এ এক লাখ টাকার উপর বছর অতিক্রান্ত হয়নি। মাত্রই মালিক হলেন। কিন্তু বছর শেষে যখন আপনি যাকাত দিতে যাবেন, তখন আপনার হাতে থাকা যাকাতযোগ্য সমুদয় সম্পদেরই যাকাত দিতে হবে।
সেই হিসেবে যদিও এক লাখ টাকার উপর বছর অতিক্রান্ত হয়নি, কিন্তু যাকাত প্রদানের সময় আপনি তার মালিক। তাই উক্ত সম্পদেরও যাকাত দিতে হবে। কারণ, বছর জোরে মালিক থাকতে হয় শুধুমাত্র নিসাব পরিমাণ মালের। যেহেতু এটা পাওয়া গেছে, তাই বছরান্তে যত যাকাতযোগ্য সম্পদ থাকে, তার পুরোটার উপর যাকাত আবশ্যক হয়।
আপনার আগের প্রশ্ন অনুপাতে আপনি যেহেতু মোট ৪০ হাজার ডলারের মালিক। তাই উক্ত সম্পদের ৪০ ভাগের এক ভাগ বা শতকরা আড়াই টাকা হারে যাকাত হিসেবে প্রদান করতে হবে। এ হিসেবে আপনার উপর যাকাত আসবে ১ হাজার ডলার।