Masail
100%
মসজিদের মিম্বার
Question
এক মসজিদের কাঠের বানানো মিম্বার প্রয়োজন না থাকার কারণে অন্য মসজিদে দেয়া জায়েজ আছে কিনা ?
Answer
এক মসজিদের কাঠের মিম্বার প্রয়োজন না থাকলেও অন্য মসজিদে দেয়া জায়েজ হবেনা। বরং বিক্রি করে মসজিদের অন্য কোন কাজে ব্যয় করবে, বা সংরক্ষণ করে রাখবে, যাতে প্রয়োজনে মসজিদের কাজে ব্যয় করতে পারে।
فى رد لمحتار- ولكن علمت أن المفتى به قول أبى يوسف أنه لا يجوز نقل ماله إلى مسجد آخر (الفتاوى الشامية-6/548-550)
প্রামান্য গ্রন্থাবলী
১. ফাতওয়ায়ে শামী-৬/৫৪৮-৫৫০
২. ফাতওয়ায়ে হিন্দিয়া-২/৪৫৮-৪৫৯
৩. ফাতওয়ায়ে বাযযাযিয়্যাহ আলা হামিশীল হিন্দীয়া-৬/২৭০-২৭১
৪. তাবয়ীনুল হাকায়েক-৪/২৭২-২৭৩
৫. আল বাহরুর রায়েক-৫/৪২২-৪২৩
৬. ইমদাদুল মুফতীন-২/৬৪১
৭. ফাতওয়া মাহমুদিয়া-২১/২৭৪-২৭৫
৮. ফাতাওয়া রহিমীয়া-৯/১২৯