Masail
100%
একাকী বা ঘরে জামা’আতের সাথে নামায আদায়ের ক্ষেত্রে আযান ও ইকামতের হুকুম
Question
আমি এমন এক শহরে চাকুরী করি, যেখানে আশে পাশে কোন মসজিদ নেই, অনেক দূরে একটা মসজিদ আছে, কিন্তু আযান শোনা যায় না, তাই যখন একা নামায পড়ি, তখন আযান ইকামত ছাড়াই নামায পড়ি। আর যখন ২/৪ জন মিলে নামায পড়ি, তখন শুধু ইকামত দিয়েই পড়ি। এমতাবস্থায় আযান ব্যতীত নামায সহীহ হবে কি-না? একা নামাযের জন্য আযান, ইকামত জরুরী কি-না?
Answer
আপনার স্থান থেকে যেহেতু মসজিদের আযান শোনা যায় না, তাই জামা’আতের সাথে নামায পড়ার জন্য আযান ও ইকামত উভয়টিই দিতে হবে। আর একা যখন নামায পড়বেন, তখন শুধু ইকামত দিলেই চলবে। তবে শুরুতে আযান দেয়াও উত্তম হবে। প্রমাণ: ফাতাওয়া শামী, ১:৩৮৪ # ফাতাওয়া দারুল উলূম ২:৮৫ # আযীযুল ফাতাওয়া, ১৮২]