Masail
100%

দুগ্ধপোষ্য শিশুর বমির হুকুম

Question

দুগ্ধপোষ্য শিশুর বমির হুকুম কী ? যদি কাপড়ে লেগে যায়,তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে ?

Answer

বমি দুই ধরণের হয়ে থাকে। এক হল মুখ ভরে আসা। আরেক হল হালকা বমি যা মুখ ভরে হয় না। যদি শিশুর বমি মুখ ভরে আসে, তাহলে উক্ত বমি নাপাক। কাপড়ে লাগলে পবিত্র করা ছাড়া নামায পড়া জায়েজ হবে না। যদি মুখ ভরে না হয়,তাহলে নাপাক নয়।