Masail
100%

দুগ্ধ সম্পর্কীয় ভাতিজীকে বিয়ে করা

Question

আমি আর আমার আপন ভাগিনা বয়েসে সমান সমান। আমি ছোট থাকতে আমার ভাগিনা যখন কন্নাকাটি করত আমার মা তখন আমার ভাগিনার কান্না থামানোর জন্য আমার ভাগিনাকে দুধ পান করিয়েছেন। এখন আমার ভাগিনা কি আমার আপন ভাতিজিকে বিবাহ করতে পারবে?

Answer

প্রশ্নটা এভাবে করলে সহজ হতো যে, দুধ ভাইয়ের কাছে নিজের কন্যা বিয়ে দেয়া যাবে কি?

কারণ, আপনার ভাগিনা আপনার মায়ের দুধ পানের কারণে আপনার যেমন দুধ ভাই হয়ে গেছে, তেমনি আপনার আপন ভাইয়েরও দুধ ভাই হয়ে গেছে। সেই হিসেবে ভাগিনাটি শুধু আপনার দুধ ভাই নয় বরং আপনার ভাইয়ের ও দুধ ভাই।

সেই হিসেবে প্রশ্ন হবে যে, দুধ ভাইয়ের সাথে নিজের মেয়েকে বিয়ে দেয়া যাবে কি? বা প্রশ্নটি এমন হবে যে, দুগ্ধসম্পর্কীয় ভাতিজীকে বিয়ে করা যাবে কি?

উত্তর হবে, না, করা যাবে না। যেমন আপন ভাতিজীকে বিয়ে করা যায় না। তেমনি দুধ সম্পর্কীয় ভাতিজীকেও বিয়ে করা যায় না।

وأصله يحرم من الرضاع ما يحرم من النسب (رد المحتار، كتاب النكاح، باب الرضاع-4/404)