Masail
100%
সুদ প্রদানের শর্ত ঋণ গ্রহণ
Question
আমার বড় ভাই বিদেশে যেতে চায় । এখন আমার নিকট টাকা নেই। তাই এক ব্যক্তির নিকট থেকে ২০,০০০ টাকা নিতে চাই। সে বলল- এক বৎসরে সাত হাজার টাকা লাভ দিতে হবে। তখন আমরা বললাম-আমরা লাভের উপর টাকা নিব না। তথন সে বলল, না, এটা লাভ হবে না, বরং এটা বর্গা হবে? কিন্তু সত্যিই কি এটা বর্গা হবে?
Answer
বৎসরে সাত হাজার টাকা লাভ প্রদানের শর্তে বিশ হাজার টাকা ঋণ নেয়া জায়েয হবে না। কারণ তা সুদের মধ্যে শামিল, বর্গা নয়। আর সুদ নেয়া যেমন হারাম, তেমনি শর‘ঈ উজর ব্যতীত দেয়াও হারাম। সুতরাং, সুদ দেয়ার ভিক্তিতে শর‘ঈ উজর ছাড়া কয়য নেয়া জায়েয হবে না। যিনি বলেছেন যে, ওটা সুদ নয় বরং বর্গা শরী‘আত সম্পর্কে তার কোন ধারণা নেই। সুতরাং, তার কথা গ্রহণযোগ্য নয়। (প্রমাণঃ ফাতাওয়া মাহমূদিয়া- ৬:২৯৩)