হজ্জের জন্য নিয়ত
Question
আমার বাবার হজ্জ করার ইচ্ছা ছিলো আমার মাকে নিয়ে। কিন্তু টাকা পয়সা ব্যবস্থা হওয়ার আগেই উনি মারা যান। এর পর আমার মা আমার মামাকে নিয়ে যাওয়ার চিন্তা করেন। কিন্তু পরে তিনিও স্ট্রোক করেন। তাই এইবছর আল্লাহর মেহেরবাণীতে আমি নিয়ে আসছি আমার মাকে হজ্জে। তো আমার প্রশ্ন হলো এখন আমি উমরা এবং হজ্জের জন্য নিয়ত কার নামে করবো ? আমার বাবার নামে নাকি আমার নামে ?
Answer
আপনার বাবার হজ্জের টাকা সংগ্রহের আগেই ইন্তেকালের কারণে তার উপর হজ্জ ফরজ হয়নি। তাই এর বদলী হজ্জ করা জরুরী নয়।
তাই বাবার পক্ষ থেকে নফল হজ্জ ও উমরা করার ইচ্ছে থাকে, তাহলে বাবার নামেই হজ্জ ও উমরার নিয়ত করতে হবে। আর যদি নিজের নামে করার ইচ্ছে হয়, তাহলে নিজের নামে নিয়ত করবেন। বাবার জন্য দুআ করবেন।
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»
ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জুহাইনা গোত্রের একজন মহিলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললেন, আমার আম্মা হাজ্জের মানৎ করেছিলেন তবে তিনি হাজ্জ আদায় না করেই ইন্তিকাল করেছেন। আমি কি তার পক্ষ হতে হাজ্জ করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার পক্ষ হতে তুমি হাজ্জ আদায় কর। তুমি এ ব্যাপারে কি মনে কর যদি তোমার আম্মার উপর ঋণ থাকত তা হলে কি তুমি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক আদায় করে দাও। কেননা আল্লাহ্র হকই সবচেয়ে বেশী আদায়যোগ্য। [সহীহ বুখারী-১/২৫০, হাদীস নং-১৮৫২]