Masail
100%
তাফসীরে মানুষের ছবি
মুফতী মনসূরুল হক সাহেবJanuary 3, 2026কুরআন ও তাফসীর, উলামা তোলাবা, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
Question
কোন তাফসীরে মানুষের ছবি থাকতে পারবে কি-না? প্রমানসহ জানতে চাই।
Answer
শর‘ঈ উযর ছাড়া কোন প্রানীর ছবি তোলা বা সংরক্ষন করা হারাম। হাদীস শরীফে আছে, ঐ ঘরে রহমতের ফিরিশতা প্রবেশ করে না, যে ঘরে কোন প্রানীর ছবি বা কুকুর থাকে। তাফসীরে ছবি রাখা বা থাকার তো কোন প্রশ্নই আসে না। কোন তাফসীরকারক প্রানীর ছবিসহ ছেপে থাকলে তা পড়া, খরিদ করা নাজায়িয। এমনিভাবে তাফসীর গ্রন্থের মাঝে কোন প্রানীর ছবিও রাখা নাজায়িয। [প্রমাণঃ মিশকাত ১:৩৮৫; আহসানুল ফাতাওয়া ৮:১৯১,২০৩]