Masail
100%

পেশা হিসেবে গ্রাফিক ডিজাইন

Question

পেশা হিসেবে গ্রাফিক ডিজাইন বর্তমানে আমরা অনেকেই জড়িত। আর দিন দিন এ পেশার লোকজনও বাড়ছে। যেহেতু দ্বীন পালন করার তাওফিক আল্লাহ দিয়েছেন, সাধ্য মোতাবেক চলার চেষ্টা করছি। বর্তমানে আমি পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। একটি ওষুধ কোম্পানীর ডিজাইন সেকশনে কাজ করছি। ওষুধের মার্কেটিংয়ের প্রয়োজনে বিভিন্ন ডিজাইন করতে হয়। আর এ ডিজাইন করতে গিয়ে মানুষের তথা প্রাণীর ছবিও ব্যবহার করতে হয়। তবে সব ডিজাইনেই মানুষ বা প্রাণীর ছবি ব্যবহার করতে হয় না। অধিকাংশ ডিজাইন-ই ছবি ছাড়া হয়ে থাকে। এ পেশা নিয়ে শরিয়াহর হুকুম কি ?

Answer

যেহেতু ডিজিটাল ছবি স্ক্রীনে থাকা অবস্থায় বিশেষজ্ঞ অনেক উলামাগণ জায়েজ বলেছেন, সেই হিসেবে জায়েজ ছবি ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করাতে কোন সমস্যা নেই।

فى تفسير آيات الأحكام-فإطلاق الإباحة في التصوير الفوتوغرافي ، وأنه ليس بتصوير وإنما هو حبس للظلّ ، مما لا ينبغي أن يقال ، بل يقتصر فيه على حد الضرورة ، (تفسير آيات الأحكام-2/300