Masail
100%

অপরিচিতা মহিলাকে মা বোন বলে সম্বোধন করার পর বিবাহ করা

Question

বর্তমান রীতি অনুযায়ী কোন অপরিচিতা মহিলাকে মা বোন ডাকা যাবে কি-না? যদি ডাকা হয়, তবে তাদেরকে আবার বিবাহ করা যাবে কি-না?

Answer

অপরিচিতা কোন মহিলাকে মা বোন বলে ডাকা ঠিক নয়। এর উপর ভর করে সমাজে অনেক অন্যায় অপরাধের জন্ম হচ্ছে। তদুপরি কেউ এরূপ ডেকে থাকলে, উক্ত মেয়েটি তার জন্য হারাম হবে না। তাকে বিবাহ করা যাবে।

[প্রমাণঃ তাফসীরে মা’আরিফুল কুরআন সৌদি সংস্কার, ১০৭০]