Masail
100%
কুরআন তিলাওয়াত করে বিনিময় গ্রহণ করা
Question
কোন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নতি ও বরকতের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক একজন কারী সাহেবের মাধ্যমে প্রতিদিন সকালে সূরায়ে ইয়াসিন তিলাওয়াত করান এবং বিনিময় স্বরূপ প্রতি মাসে ১০০/= টাকা করে প্রদান করেন। তিলাওয়াতকারীর জন্য উক্ত টাকা গ্রহণ করা জায়িয আছে কি?
Answer
দুনিয়াবী কোন কোন কাজের জন্য কুরআন তিলাওয়াত করে বিনিময় গ্রহণ করা জায়িয বিধায় উক্ত কারীর জন্য ১০০/= টাকা গ্রহণ করা জায়িয আছে। এতে কোন অসুবিধা নেই। কিন্তু মৃত ব্যক্তির ঈসালে সাওয়াবের জন্য কুরআন তিলাওয়াত করে তার বিনিময় গ্রহণ করা ও দেয়া উভয়টাই নাজায়িয হারাম। [বুখারী শরীফ ২:৮৫৪; ফাতাওয়া আলমগীরী ৪:৪৪৯; আহসানুল ফাতাওয়া ২:২৯৯]