মহিলাদের নামাজ

মুফতী মনসূরুল হক সাহেবOctober 6, 2026নামায

Question

নামাজে মহিলাদের কিছু ভিন্নতা আছে বলে আমরা জানি। কিছু কিছু ভিন্নতা (যেমন হাত উঠানো, হাত বাধা, তাসাহূদে বসা, সিজদাহ করা্‌ ইত্যাদির তফাৎ বুঝতে পেরেছি, বা জেনেছি। এ বিষয়ে কোন প্রশ্ন নেই। আমার প্রশ্ন হল, রুকু নিয়ে। রুকুতে মহিলারা কতটুক ঝুঁকবে? পুরুষদের মত নাকি হালকা/ অল্প ঝুঁকবে ?

Answer

মহিলাগণ রুকুর সময় পুরুষদের মত পূর্ণাঙ্গ ঝুঁকবে না। বরং উভয় হাত হাটুতে রাখবে। কিন্তু জড়োসড়ো হয়ে পুরুষদের চেয়ে কম ঝুঁকবে।

حَدَّثَنَا حَفْصٌ عَنِ الْجَعْدِ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ عَنِ ابْنَةٍ لِسَعْدٍ أَنَّهَا كَانَتْ تُفْرِطُ فِي الرُّكُوع تَطَأْطُؤًا مُنكَرَاً ، فَقَالَ لَهَا سَعْدٌ : إنَّمَا يَكْفِيك إذَا وَضَعْت يَدَيْك عَلَى رُكْبَتَيْك.

আয়িশা বিনতে সা’দ থেকে বর্ণিত, তিনি রুকুতে খুব বেশী ঝুঁকতেন যা দৃষ্টিকটু। অতঃপর হযরত সা’দ বিন আবী ওয়াক্কাস রা. তাকে বললেন: তোমার দুই হাত হাঁটুতে রাখলে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। (ইবনে আবী শাইবা-২/৪৫২, হাদীস নং- ২৫৯২)

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ سُئِلَ عَنْ صَلَاةِ الْمَرْأَةِ، فَقَالَ: «تَجْتَمِعُ وَتَحْتَفِرُ» 

আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ কে জিজ্ঞাসা করা হয়েছে যে, মহিলা কিভাবে নামায আদায় করবে? তিনি বললেন, খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামায আদায় করবে। [মুসান্নাফ ইবনে আবী শাইবা-২/৫০৫, হাদীস নং-২৭৯৪]