Masail
100%

চাকুরীরত অবস্থায় ব্যক্তিগত ব্যবসার দেখাশোনা করা

Question

আমি একটি কোম্পানীতে চাকুরী করি। চাকুরীরত অবস্থায় মেইলে আমার ব্যক্তিগত কোন ব্যবসার দেখাশোনা করা বা নির্দেশনা দেয়া যাবে কি ?

Answer

চাকুরীর ডিউটির নির্ধারিত অফিস টাইমে ব্যক্তিগত বা অন্য কোন প্রতিষ্ঠানের কাজে মগ্ন হওয়া যাবে না। এটি জায়েজ হবে না। তাই ডিউটির সময় শেষ হবার পর ব্যক্তিগত বা অন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করবে। কিন্তু ডিউটিরত অবস্থায় করা যাবে না।

اما الخاص: فهو الذى يجب عليه أن لا يعمل لغير من استأجره، وذلك كالأجير اليومى الذى له أجرة يومية، فإنها لا يصح أن يشتغل وقته غير العمل المستأجر (الفقه على المذاهب الأربعة-3/115)