স্বামীর অজান্তে ফসল বা সম্পদ বিক্রি করে সন্তানের প্রয়োজন মিটানো
Question
আমি স্বামীর অজান্তে স্বামীর বিভিন্ন ফসল বা সস্পদ বিক্রি করে সন্তানদের প্রয়োজন দেই। যদিও আমার স্বামী সন্তানদের প্রয়োজনীয় খরচের টাকা দেয়, তবুও অধিক সচ্ছলতার জন্য আমার পক্ষ থেকে উক্ত টাকা আমি স্বামীর অজান্তে সন্তানদের দিয়ে থাকি। স্বামীর উক্ত টাকা অন্য কাউকে দেই না। এটা জায়িয হবে কি না?
Answer
সস্তানরা যদি নাবালিগ হয় এবং স্বামী সন্তানদেরকে প্রয়োজনীয় খরচাদি ঠিকমত বা পুরোপুরি না দেন, তবে শুধু সে অবস্থায়ই আপনি স্বামীর ফসল-সম্পদ বিক্রি করে সন্তানদের প্রয়োজনীয় খরচাদি দিতে পারবেন। প্রশ্নে বর্ণিত অবস্থায় যেহেতু আপনার স্বামী সন্তানদের প্রয়োজনীয় খরচাদি দিচ্ছেন, তাই আপনার জন্য স্বামীর সষ্পদ বা ফসলাদি বিক্রি করে সন্তানদের খরচাদি দেয়া জায়িয হবে না। আর যদি সন্তানগণ বালিগ হয়, তাহলে চাই স্বামী তাদের প্রয়োজনীয় খরচাদি দেন, বা না দেন, আপনার জন্য স্বামীর ফসলাদি বিক্রি করে সন্তানদের খরচাদি দেয়া জায়িয হবে না।
তবে কথাবার্তা ও আচরণের ভাব-ভঙ্গি ও ইশারা-ইঙ্গিতে স্বামীর পক্ষ থেকে এ ব্যাপারে অনুমতি ও সম্মতি পাওয়া গেলে সর্বাবস্থায় তা জায়িয আছে।
[প্রমাণঃ বুখারী শরীফ ১:২৯৪]