সব লেখক/বক্তা

কুতুবুল আলম শাইখুল হাদীস যাকারিয়া সাহেব রহ.

মোট ১২টি

শায়খুল হাদিস জাকারিয়া (রহ.) ছিলেন বিংশ শতাব্দীর ক্ষণজন্মা আলেমদের অন্যতম। ভারতবর্ষে হাদিস ও ফিকহ চর্চায় উজ্জ্বল তারকা ছিলেন তিনি। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস (রহ.) ছিলেন তাঁর আপন চাচা।

রচনাবলি : মাওলানা জাকারিয়া (রহ.) হাদিস ও ফিকহ চর্চার পাশাপাশি কিছু অনবদ্য গ্রন্থ রচনা করেন। ছাত্র অবস্থায় তিনি তিন খণ্ডের ‘আলফিয়াতুল হাদিস’-সহ ৩০টির বেশি গ্রন্থ রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, তাবলিগ জামাতের বহুল পঠিত ফাজায়েলে আমাল, মুয়াত্তা মালিকের ব্যাখ্যাগ্রন্থ আওজাজুল মাসালিক (আরবি), শামায়েলে তিরমিজি-এর ব্যাখ্যাগ্রন্থ খাসায়েলে নবুওয়াহ (উর্দু), লামিউদ দারারি আলা জামিউল বুখারি, হাজ্জাতুল উইদা ওয়া ওমরাতিন নবি ইত্যাদি।

মদিনায় গমন : ১৩৩৮ হিজরিতে মাওলানা খলিল আহমদ সাহারানপুরি (রহ.)-এর সফরসঙ্গী হয়ে প্রথমবার হজ পালন করেন। এরপর আরো অনেকবার তিনি পবিত্র হজ পালন করেন। সর্বশেষ তিনি ১৪০২ হিজরি মোতাবেক ১৯৮২ সালে মদিনায় এসে মৃত্যু পর্যন্ত সেখানেই অবস্থান করেন।

ইন্তেকাল : ১৯৮২ সালের ২৮ মে সৌদি আরবের মদিনা নগরীতে ইন্তেকাল করেন। সেখানের জান্নাতুল বাকিতে নিজ শিক্ষক ও পীর আল্লামা খলিল আহমদ সাহরানপুরি (রহ.)-এর পাশে দাফন করা হয়। তাঁর জানাজা পড়ান মসজিদ-ই-নববীর ইমাম আবদুল্লাহ জাহিম।

সূত্র : সাইয়েদ আবুল হাসান নদবি (রহ.) লিখিত ‘মুহাম্মদ জাকারিয়া আল-কান্দলবি ওয়া মাআসিরুহু আল-ইলমিয়্যাহ’

কিতাব বিভাগে ফিল্টারসহ দেখুন