বিয়ে ভেঙে দেওয়া বা স্বামী-স্ত্রীর বিচ্ছেদ

সমস্যা

পাত্র-পাত্রীর সব কিছুই ঠিক আছে, বিয়ের জন্য উপযুক্ত বয়স, পরিবার, পড়াশোনা, ইনকাম সবই ঠিক, এমনকি প্রস্তাবও আসে, বিয়ের কথাও আগায় কিন্তু শেষ পর্যন্ত আর বিয়েটা হচ্ছে না। এবং এমনটা অনেকবারই হচ্ছে। অথবা একেবারেই প্রস্তাব আসছে না।

লক্ষণ

পাত্র-পাত্রীর মেজাজ খিটখিটে, মাথাব্যথা, ঠিকমত ঘুম না হওয়া, দুঃস্বপ্ন দেখা, বিয়ের কথা হলেই মাথাব্যথাসহ অন্য অসুস্থতা বেড়ে যাওয়া, পাত্র বা পাত্রী সম্পর্কে মনে খারাপ ধারণা আসা, বিয়ের ব্যাপারে অনীহা জাগা ইত্যাদি।

সমস্যা

স্বামী স্ত্রীর মাঝে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়া ঝগড়া হচ্ছে। একে অপরকে অচেনা লাগছে, সংসার থেকে মন উঠে যাচ্ছে। এমনকি তালাকের পর্যায়ে চলে যাচ্ছে।

লক্ষণ

একসাথে থাকতে ভাল না লাগা, সহবাস করতে মন না চাওয়া। ঘরের বাইরে বা একে অপর থেকে দূরে থাকলে শান্তি লাগা, অহেতুক সন্দেহ কাজ করা, জ্বর,মাথা ব্যথা ইত্যাদি অসুস্থতা।

রুকইয়াহ

উপরের সমস্যা দুটো দুই কারণে হতে পারে। বদনজর ও জাদু। যদি তাবিজ বা জাদু করা না হয় তবে বদনজরের রুকইয়াহ করাবেন। আর যদি জাদু হয় তবে উপরে তাবিজ বা জাদুর জিনিস নষ্ট করা নিয়ে আলোচনা হয়েছে। সব নষ্ট করে এরপর জাদুগ্রস্থের রুকইয়াহ করাবেন। নজর হলে নিজে নিজে রুকইয়াহ করতে পারবেন। আর জাদু হলে রাক্বীর দ্বারা রুকইয়াহ করানো উত্তম।