দু'আ-দুরূদ
১০০%
বিপদ থেকে মুক্তি ও রোগ আরোগ্যের দু‘আ
لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ اِنِّـيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
অর্থ: তুমি ছাড়া কোনো মা’বূদ নেই। তুমি পবিত্র, মহান। নিশ্চয় আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। (সূরা আম্বিয়া, আয়াত: ৮৭)
(হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তির জন্য উক্ত দু‘আ করেছিলেন)
رَبِّ اِنِّيْ مَسَّنِيَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرَّاحِمِيْنَ
অর্থ: আমি দুঃখ কষ্টে পড়েছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু (সুতরাং তুমি দয়া করে আমার দুঃখ কষ্ট দূর করে দাও। (সূরা আম্বিয়া, আয়াত: ৮৩)
(হযরত আইয়্যূব আলাইহিস সালাম কঠিন রোগাক্রান্ত হয়ে উক্ত দু‘আ করেছিলেন)