সালাম ফেরানো
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
"হযরত জাবের ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন হুযূর ﷺ এর সাথে নামায পড়তাম তখন বলতাম, ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ’ (বর্ণনাকারী বলেন,) এবং তিনি (হযরত জাবের ইবনে সামুরা রাযি.) হাত দ্বারা দু’দিকে (ডানে বামে) ইশারা করে দেখালেন। এটা দেখে হুযূর ﷺ বললেন, কী ব্যাপার! তোমরা কেন নামাযে হাত দিয়ে ইশারা করছো যেন এগুলো অবাধ্য ঘোড়ার লেজ! তোমাদের কারও জন্য এটুকু যথেষ্ট যে, সে নিজের হাত ঊরুর উপর রাখবে এরপর ডান ও বাম দিকের ভাইদের প্রতি সালাম ফেরাবে। -সহীহ মুসলিম (৪৩১)
উল্লেখ্য, এখানে ‘ভাই’ শব্দের মধ্যে উপস্থিত জিনরাও অন্তর্ভুক্ত। তাই তাদের নিয়তও করবে। সহীহ মুসলিমের (৪৫০) নং হাদীসে জিনদেরকেও ভাই বলে উল্লেখ করা হয়েছে। তাদের নিয়ত করার কারণ হচ্ছে, নেককার জিনগণ নামাযে উপস্থিত হন। যেমনটি সূরা আহকাফের ২৯ নং আয়াতে বলা হয়েছে। আরও দ্রষ্টব্য, ‘আকামুল মারজান ফী আহকামিল জান’ পৃ. ৮৭। (বিস্তারিত দেখুন, ফাতহুল কদীর, সালামের আলোচনা; সি‘আয়া ২/২৫২) দুররে মুখতার গ্রন্থে (১/৫২৬) আছে, উপস্থিত জিনদের নিয়তও করবে।"