আল্লাহর কাছে পূর্ণ মুখাপেক্ষীতা প্রকাশের দু‘আ
সকালের আমল ও দু‘আসমূহ সুবহে সাদিক থেকে শুরু করে ইশরাকের সময় পর্যন্ত পড়া উত্তম। সন্ধ্যার আমল ও দু‘আসমূহ সূর্যাস্তের পর থেকে মাগরিবের নামাযের সময় থাকা পর্যন্ত পড়া উত্তম।
اَللّٰهُمَّ بِكَ اَصْبَحْنَا وَبِكَ اَمْسَيْنَا وَبِكَ نَحْيٰى وَبِكَ نَمُوْتُ وَاِلَيْكَ النُّشُوْرُ
অর্থ: হে আল্লাহ! আমরা তোমার রহমতে সকালে উপনীত হয়েছি, তোমার রহমতে সন্ধ্যায় উপনীত হয়েছি, তোমার রহমতে জীবিত থাকি, তোমার ইচ্ছায় মৃত্যুবরণ করি এবং তোমার কাছেই প্রত্যাবর্তন করবো।
সন্ধ্যায় এভাবে পড়বে
اَللّٰهُمَّ بِكَ اَمْسَيْنَا وَبِكَ اَصْبَحْنَا وَبِكَ نَحْيٰى وَبِكَ نَمُوْتُ وَاِلَيْكَ النُّشُوْرُ
অর্থ: হে আল্লাহ! আমরা তোমার রহমতে সন্ধ্যায় উপনীত হয়েছি, তোমার রহমতে সকালে উপনীত হয়েছি, তোমার রহমতে জীবিত থাকি, তোমার ইচ্ছায় মৃত্যুবরণ করি এবং তোমার কাছেই প্রত্যাবর্তন করবো।
ফযীলত: হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ও সন্ধ্যায় উক্ত দু‘আ পড়তেন। (সুনানে আবু দাউদ, হাদীস: ৫০৬৮, সুনানে তিরমিযী, হাদীস: ৩৩৯১)