নেয়ামতের পরিপূর্ণ শোকর আদায়ের দু‘আ

اَللّٰهُمَّ مَاۤ اَصْبَحَ بِــيْ مِنْ نِعْمَةٍ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيْكَ  لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

অর্থ: হে আল্লাহ! আমার প্রতি সকালে যে নেয়ামত রয়েছে তা কেবল তোমার পক্ষ থেকেই। তোমার কোনো শরীক নেই। সকল প্রশংসা কেবল তোমার জন্য এবং সকল শোকরও কেবল তোমার জন্য।

বি.দ্র. সকালে পাঠকালে مَا اَصْبَحَ আর সন্ধ্যায় পাঠকালে উক্ত স্থানে مَا اَمْسٰى পড়তে হবে।

ফযীলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে উক্ত দু‘আ পাঠ করলো, সে ঐ দিনের সকল নেয়ামতের শোকর আদায় করলো। আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করলো, সে ঐ রাতের সকল নেয়ামতের শোকর আদায় করলো। (সুনানে আবু দাউদ, হাদীস: ৫০৭৩)