দু'আ-দুরূদ
১০০%
ইশরাকের নামায
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামায পড়ে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তা‘আলার যিকিরে মশগুল থাকে, তারপর (সূর্যোদয়ের ১৫ মিনিট পর) দুই রাকাত নামায পড়ে, সে পরিপূর্ণ হজ্জ ও উমরার সওয়াব লাভ করবে। গুরুত্ব প্রদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি তিনবার বলেছেন। (সুনানে তিরমিযী, হাদীস: ৫৮৬)
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা‘আলা বলেছেন, হে আদম সন্তান! তুমি দিনের শুরুতে আমার জন্য ৪ রাকাত নামায পড়ো, দিনের শেষ পর্যন্ত তোমার সকল কাজ সম্পন্ন করার জন্য আমি যথেষ্ট হয়ে যাবো। (সুনানে তিরমিযী, হাদীস: ৪৭৫)