দু'আ-দুরূদ
১০০%
তাহাজ্জুদের নামায
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদের নামাযকে আকড়ে ধরো, কেননা, তা তোমাদের পূর্ববর্তী বুযুর্গদের সিফাত, তোমাদের পালনকর্তার নৈকট্য লাভের মাধ্যম, পাপসমূহ মোচনকারী এবং গুনাহ থেকে বাঁধাদানকারী। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৬১৯)
বি. দ্র. তাহাজ্জুদের নামায ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত বা এর বেশিও পড়া যায়। তাহাজ্জুদের সময় হল ইশার নামাযের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। তবে, রাতের শেষ-তৃতীয়াংশে পড়া উত্তম।