আল্লাহর সুন্দর সুন্দর নামের উসীলায় মুনাজাত করা
অডিও
يَا اَوَّلَ الْاَوَّلِيْنَ، وَيَا اٰخِرَ الْاٰخِرِيْنَ، وَيَا ذَا الْقُوَّةِ الْمَتِيْنَ، وَيَا رَاحِمَ الْمَسَا كِيْنِ، وَيَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ.
অর্থ: হে অনাদি সত্তা! হে অনন্ত সত্তা! হে মজবুত শক্তির অধিকারী মহান সত্তা! হে অসহায়দের প্রতি দয়াপ্রদর্শনকারী! হে সর্বাধিক দয়ালু! (কানযুল উম্মাল, হাদীস:১৬৬৮১)
يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ، يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ، يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ
অর্থ: হে সর্বশ্রেষ্ঠ করুণাময়! (৩বার)
ফায়দা: হযরত আবু উমামা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় যে ব্যক্তি يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ বলে, তার জন্য আল্লাহ তা‘আলার একজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন। এই দু‘আ তিনবার পড়লে ফেরেশতা বলেন, নিশ্চয় সর্বশ্রেষ্ঠ দয়ালু তোমার প্রতি মনোযোগ দিয়েছেন, তাই তুমি চাও। (মুসতাদরাকে হাকেম, হাদীস: ১৯৯৬)
يَا ذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ
অর্থ: হে মহত্ত্ব ও সম্মানের অধিকারী!
ফায়দা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপরোক্ত কথাটি বলতে শুনলেন অতঃপর তাকে বললেন, তুমি চাও তোমার দু‘আ কবুল করা হবে। (তিরমিযী, হাদীস: ৩৫২৭)
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ
অর্থ: হে চিরঞ্জীব! সকল বস্তুর ধারক! আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি।
ফযীলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দুঃখ-কষ্ট ও পেরেশানীতে এই দু‘আ পাঠ করতেন। (মুসতাদরাকে হাকেম, হাদীস: ১৮৭৫)