জানাযার নামায

জানাযার নামাযের নিয়ম

প্রথম তাকবীর বলে ছানা পড়বে, দ্বিতীয় তাকবীর বলে দুরূদ শরীফ পড়বে, তৃতীয় তাকবীর বলে দুআ পড়বে এবং চতুর্থ তাকবীর বলে সালাম ফিরাবে। উভয় হাতই সালাম ফিরানোর পর ছাড়বে। কারো মতে, চতুর্থ তাকবীরের পর উভয় হাতই ছেড়ে দিবে। সালাম ফিরানোর জন্য হাত বেঁধে রাখবে না। আবার কারো মতে, ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত আর বাম দিকে সালাম ফিরানোর সময় বাম হাত ছাড়বে। সব ক’টি বক্তব্যই দলীল নির্ভর। তাই প্রতিটি বক্তব্যের উপরই আমল করা যায়।

মুফতী মাহমুদ গঙ্গুহী রহ., মুফতী আজীজুর রহমান দেওবন্দী রহ., মুফতী আব্দুর রহীম লাজপুরী রহ. এর মতে উভয় দিকে সালাম ফিরানোর পরই হাত ছাড়াকে আমলযোগ্য এবং আকাবীরদের আমল বলে উল্লেখ করেছেন।

তাদের মতের পক্ষে দলীল হল-

وهو سنة قيام له قرار فيه مسنون فيضع حالة الثناء وفى القنوت وتكبيرات الجنازة (الدر المختار، كتاب الصلاة، فصل اذا اداء الشروع الخ-1/487-488)

যেহেতু জানাযা নামাযে চতুর্থ তাকবীরের পর মাসনুন জিকির হল সালাম। তাই এ সময় হাত বেঁধে রাখাই উচিত।

নোটঃ ইমাম সাহেব তাকবীর বললে মুক্তাদির জন্য তাকবীর বলা জরুরী। শুধু তাকবীর বলে যদি (না জানার কারণে) কোন দু‘আ পড়তে নাও পারে, তবু তার নামায আদায় হয়ে যাবে।

জানাযার নামাযের সানা

سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ. وَ تَبَا رَكَ اسْمُكَ. وَتَعٰلٰى جَدُّكَ. وَجَلَّ ثَنَاءُكَ. وَ لَاۤ اِلٰهَ غَيْرُكَ*

"হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন,

لم يوقت لنا في الصلاة على الميت قراءة ولا قول كبر ما كبر الإمام وأكثر من طيب الكلام.

أورده الهيثمي في مجمع الزوائد وقال : رواه أحمد ورجاله رجال الصحيح

আমাদের জন্য জানাযার নামাযে কোন কিরা‘আত কিংবা কোন বাক্য নির্দিষ্ট করে দেয়া হয় নি। ইমাম যখন তাকবীর বলে তখন তুমিও তাকবীর বল। আর অধিক পরিমাণে তার জন্য ভাল কথা বল। (মাজমাউয যাওয়ায়েদ, হাদীস : ৪১৫৩)

হায়সামী বলেছেন, হাদীসটি ইমাম আহমদ উদ্ধৃত করেছেন এবং এর বর্ণনাকারীগণ সহীহ বুখারীর বর্ণনাকারী।"

জানাযার নামাযের দুরুদ শরীফ

যে কোন দুরূদ পড়া যায়, তবে দুরূদে ইবরাহীম পড়া ভালো।

তৃতীয় তাকবীর পর জানাযার দু‘আ

اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا. وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا. وَذَكَرِنَا وَاُنْثَانَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهٗ مِنَّا فَاَحْيِهٖ عَلَى الْاِسْلَامِ. وَمَنْ تَوَفَّيْتَهٗ مِنَّا فَتَوَفَّهٗ عَلَى الْاِيْمَانِ.

অর্থ: হে আল্লাহ! তুমি ক্ষমা করো আমাদের জীবিতদেরকে, মৃতদেরকে, উপস্থিত ও অনুপস্থিতদেরকে, ছোট ও বড়দেরকে, পুরুষ ও নারীদেরকে। হে আল্লাহ! তুমি আমাদের মধ্যে যাকে জীবিত রাখো তাকে ইসলামের উপর জীবিত রাখ। যাকে মৃত্যু দান করো তাকে ঈমানের উপর মৃত্যু দান করো।