আল্লাহর পছন্দনীয় আমলের তাওফীক লাভের দু‘আ

اَللّٰهُمَّ اِنِّـيْ اَسْاَلُكَ التَّوْفِيْقَ لـِـمَحَابِّكَ مِنَ الْاَعْمَالِ وَ صِدْقَ التَّوَكُّلِ عَلَيْكَ وَحُسْنَ الظَّنِّ بِكَ

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে চাই তোমার প্রিয় আমলের তাওফীক, তোমার উপর প্রকৃত ভরসা এবং তোমার প্রতি সুধারণা। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস: ৩৫৩৪৩)

اَللّٰهُمَّ اِنَّكَ سَاَلْتَنَا مِنْ اَنْفُسِنَا مَا لَا نَمْلِكُهٗ اِلَّا بِكَ اَللّٰهُمَّ فَاَعْطِنَا مِنْهَا مَا يُرْضِيْكَ عَنَّا

অর্থ: হে আল্লাহ! তুমি আমাদের কাছে চেয়েছ এমন জিনিস যা তোমার সাহায্য ছাড়া আমরা করতে পারব না। হে আল্লাহ! তাই তুমি আমাদেরকে এমন আমলের তাওফীক দাও যা তোমাকে আমাদের প্রতি সন্তুষ্ট করবে। (কানযুল উম্মাল, হাদীস: ৩৬২৫)