হযরত আবু দারদা রা.-এর দু‘আ

اَللّٰهُمَّ اَنْتَ رَبِّي لَاۤ اِلٰهَ اِلَّا اَنْتَ عَلَيْكَ. تَوَكَّلْتُ وَ اَنْتَ رَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ، مَا شَاءَ اللهُ  كَانَ وَ مَا لَمْ يَشَاْ لَمْ يَكُنْ وَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ، اَعْلَمُ أَنَّ اللهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، وَ أَنَّ اللَّهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَ مِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ اَنْتَ اَخِذُ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّيْ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ .

অর্থাৎ “হে আল্লহ! আপনি আমার প্রভু, আপনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নেই, আপনার উপর ভরসা করলাম, আপনি সম্মানিত আরশের মালিক। আল্লহ তাআ'লার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোন শক্তি বা সামর্থ্য নেই, আল্লহ তাআ'লা যা ইচ্ছা করেন, তাই হয়; আর তিনি যা ইচ্ছা করেন না, তা হয় না। জেনে রেখো যে আল্লহ তাআ'লা সমস্ত জিনিসের উপর শক্তিশালী, ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিসে ব্যপ্ত। হে আল্লহ! আমার নফছের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেক প্রাণীর মন্দ হতে যার ঝুটি আপনি ধরে রেখেছেন, নিশ্চয়ই আমার প্রভু সরল পথে অধিষ্ঠিত আছেন।" এই মহামূল্যবান বহু পরীক্ষিত দু‘আ' মুখস্ত করতে এবং সকাল-সন্ধ্যায় নিয়মিত পাঠ করতে ছোট-বড় কেউ যেন ভুলে না যাই।

ফায়দা: হযরত আবু দারদা রা. দামেস্কের মসজিদে বসা ছিলেন, তাকে এক ব্যক্তি এসে খবর দিল যে, হে আবু দারদা রা. আপনার ঘর পুড়ে গিয়েছে। (কারণ তার মহল্লায় আগুন লেগেছিল।)

তিনি বললেন, مَا كَانَ اللَّهُ لِيَفْعَلَ ذلك তা করার জন্য আল্লহ তা‘আলার ইচ্ছা হয়নি। এরূপ সংবাদ তাকে পর পর তিন বার দেয়া হলো এবং তিনিও পরপর তিন বার বললেন তা করার জন্য আল্লহ তাআ'লার ইচ্ছা হয়নি। তারপর তাঁর নিকট একজন এসে বলল, ‘হে আবু দারদা রা. অগ্নি আপনার গৃহের নিকট এসেই নিভে গিয়েছে।’ তিনি শুনে বললেন, আমি তা পূর্বেই জানি। তাকে বলা হলো, ‘আমরা জানিনা আপনার কোন বাক্য অধিক আশ্চর্য্যজনক’। তিনি বললেন, আমি রসূলে মাকবুল ﷺ থেকে শুনেছি, যে ব্যক্তি এই কালিমা (অর্থাৎ দু‘আ) রাত্র বা দিনে বলে, (পাঠ করে) কোন কিছু তাকে অনিষ্ট করতে পারে না। আমি উক্ত দু‘আ' পাঠ করেছি, তা হলো।