মৃত্যুর স্বাদ

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৬ সেপ্টেম্বর, ২০২৩ঈমান আক্বাইদ, আত্মশুদ্ধি

আখিরাতের সফর খুবই জাঁকজমকপূর্ণ। কেননা একজন গরীব মানুষও মৃত্যুর পর বড় বড় রাজা-বাদশাহ, পীর-মাসায়িখদের কাঁধে চড়ে কবরস্থানে যায়। যে মুক্তাদী ছিল সেও ইমামের কাঁধে চড়ে যায়। এ মহা জাঁকজমকপূর্ণ সফরের ফলে আমরা লাশের আগে চলি না। লাশ মাটিতে রাখার আগে কেউ মাটিতে বসি না। রাজা-বাদশাদের বাহন কার-মাইক্রো, কিন্তু মৃত্যুর পর আশরাফুল মাখলুকাত মানুষের কাঁধ হয় তাদের বাহন। চাকরের লাশ থাকে মনিবের কাঁধে। যে সফরের প্রথম মনযিলই এত জাঁকজমকপূর্ণ, তার বাকী মনযিলগুলো আরো কত জাঁকজমকপূর্ণ হবে-একটু চিন্তা করুন। অনেকেই এ সফরের ব্যাপারে বে-খবর। সে জন্যই আলস্যের যাদু ওদের উপর ভর করেছে। হে মানব সকল! তোমরা সফরের রসদ সংগ্রহ কর। একদিন সকলকেই মরতে হবে।

মৃত্যুর স্বাদ | ইসলামী যিন্দেগী