প্রবেশ করল চোর হয়ে, বের হল ডাকাত হয়ে

মুফতী মনসূরুল হক সাহেব২৫ নভেম্বর, ২০২২সুন্নত, বান্দার হক, বিবাহ তালাক

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শরী‘আতে বিবাহের ক্ষেত্রে দু‘টি খরচ জরুরী করা হয়েছে। একটি হলো মহর, দ্বিতীয়টি হলো ওলীমা। আর উভয় খরচই ছেলের দায়িত্বে। মেয়ের অভিবাবকের দায়িত্বে কোনো খরচ রাখা হয়নি। এমনকি মেয়েকে বিদায় জানানোর জন্য যদি কোন আত্মীয়-স্বজনের আসতে হয়, তাহলে নিজ বাড়ি থেকে টিফিনে করে খাবার সঙ্গে নিয়ে আসবে। কিন্তু সমাজে যে বরযাত্রির নামে শর্ত করে মেয়ের বাড়িতে খেতে যায় তা সম্পূর্ণ হারাম। হাদীসে এদের ব্যপারে এসেছে,

دخل سارقا و خرج مغيرا

(প্রবেশ করল চোর হয়ে, বের হলো ডাকাত হয়ে)। প্রবেশ করার সময় মাথা নিচু করে ঢুকেছিল। মেয়ের বাপের উপর জুলুম করে পেট ভরে খেয়ে ডাকাত হয়ে বুক ফুলিয়ে বের হলো।