মালফুযাত
১০০%
দীনী মেহনতের সঙ্গে জুড়ে থাকা আবশ্যক
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমের গুটি যেমন গাছের সঙ্গে লেগে থেকে বাড়তে থাকে, বড় হয়, এক পর্যায়ে পরিপক্ক হয়ে মানুষের নিকট মূল্যবান হয়। তেমনিভাবে দীনের মেহনতের সঙ্গে যারা জুড়ে থাকবে তাদের রুহানী তারাক্কী হতে থাকবে। আল্লাহ ও তাঁর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি মুহাব্বত গাঢ় হবে। এবং দীনের উপর টিকে থাকতে পারবে। তাই কোন না কোন দীনী মেহনতের সাথে জুড়ে থাকা আবশ্যক।