মালফুযাত
১০০%
হারদুই মাদরাসার নেজাম
হারদুঈ মাদরাসায় শীতের মৌসুমে উযূর জন্য ঠাণ্ডা-গরম উভয় রকমের পানির ব্যবস্থা থাকে। সেখানে নোটিশ দেয়া থাকে, ব্যক্তিগত কাজে পানি ব্যবহার করা নিষেধ। আমার কাছে পনের বছর বয়সের এক ছাত্র এই মর্মে পত্র লিখেছে হুযুর আমি মাদরাসার পক্ষ থেকে নিষেধ থাকা সত্বেও অনেক সময় থালা-বাসন ও কাপড়-চোপড় ধোয়ার জন্য এ পানি ব্যবহার করেছি। আমার অন্যায় হয়ে গেছে। এর ক্ষতিপূরণ হিসাবে এখন মাদরাসায় আমাকে কত টাকা দিতে হবে? জবাবে আমি লিখলাম, এ ব্যাপারে মুফতী সাহেব যেভাবে বলেন সেভাবে কাজ কর।